1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

“স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে কবে মুক্তি পাবে দেশ? “

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সালমা আক্তার বৃষ্টি: ১৯৯০ সালের ৬ডিসেম্বর দীর্ঘ ৯ বছরের রক্তস্নাত আন্দোলনের পর পতন ঘটেছিলো স্বৈরশাসনের। এরশাদ ‘৮২’র ২৪ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙ্গে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র নস্যাৎ ও সামরিক শাসন জারীর মাধ্যমে সাংবিধানিক রাজনীতির পথচলা স্তব্ধ করেছিলেন। যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় ও বহুমাত্রিক, যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বৈরাচারী হোসেইন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তুপে পরিণত করে। দীর্ঘ নয় বছর আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণআন্দোলনের ধারাবাহিকতায় ‘৯০ এর ৬ ডিসেম্বর এই দিনে ছাত্র-জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিলো গণতন্ত্র। কিন্তু এই গণতন্ত্রে আবারো গলা চেপে ধরেছে শেখ হাসিনা।

সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র-জনতা ২০২৪ সালের ৫ই আগষ্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে।

ফ্যাসিষ্ঠ আওয়ামী লীগ দিন দিন গণতন্ত্রের ভয়ংকর শত্রুতে পরিণত হয়েছে। ফ্যাসিষ্ট শেখ হাসিনা এ দেশের ভোটের অধিকার নষ্ট করে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে তার পেটুয়া বাহীনীতে পরিণত করে দিয়েছে। বিএনপি নেতাকর্মী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম খুন দমণ নিপিড়ন প্রতিনিয়ত চালিয়েই যাচ্ছে। শেখ হাসিনার সরকার ‘গণতন্ত্রের মা” দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর জেল-জুলুমসহ নানামাত্রিক নিপীড়ণ চালিয়ে যাচ্ছে। দেশের জাতীয়তাবাদী শক্তির লক্ষ লক্ষ নেতাকর্মীকে অত্যাচার-নির্যাতনের অক্টোপাশে আঁকড়িয়ে হচ্ছে।

সারাদেশকে শেখ হাসিনা সরকার স্বাসরুদ্ধকর কারাগারে পরিণত করে দিয়েছে। যেই তার সরকারের বিরুদ্ধে কথা বলছে তার উপর নেমে এসেছে জেল জুলুম নির্যাতন।

স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবও চেয়েছিল এ দেশে একনায়কতন্ত্র কায়েম করার। এ দেশের জনগণ তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে যার জন্য শেখ মুজিবকে কয়েকজন সেনাকর্তৃক হত্যার পরে তার জানাজায় কোন মানুষও খুঁজে পাওয়া যায়নি৷ সবাই আনন্দ মিছিল করেছে। শেখ হাসিনাও সেই পথেই এগুচ্ছে। ভারতের গোলামির মাধ্যমে শেখ হাসিনা এ দেশের আর্থিক খ্যাত ভেঙ্গে দিয়েছে৷ সবাইকে ভারত নির্ভর করার জন্য আপ্রাণ চেষ্টা চলমান রয়েছে।

বাংলার মানুষ এই জালিম আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা শাসন থেকে মুক্তির প্রহর গুনছে। বাংলার মানুষের একটাই চাওয়া ‘স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে কবে মুক্তি পাবে দেশ? ”

লেখকঃ সালমা আক্তার বৃষ্টি
সদস্য, জৈন্তাপুর উপজেলা বিএনপি

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com