1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান -সিপিবি বিয়ানীবাজার উপজেলা কমিটি

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা কমিটির সভাপতি কমরেড এডভোকেট মোঃ আবুল কাশেম ও সাধারণ সম্পাদক কমরেড মোঃ আনিসুর রহমান আজ এক বিবৃতিতে বিয়ানীবাজার সহ সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ সিপিবির কর্মীদের প্রতি পানিবন্দী মানুষকে উদ্ধার, চিকিৎসা সেবা-শুশ্রুষা, পানীয় জল সরবরাহ নিশ্চিতকরণ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করে তা দুর্গতদের মাঝে বিতরণ ইত্যাদি মানবিক কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা প্রদান করেছেন। সিপিবি নেতৃবৃন্দ একইসঙ্গে দেশের সব দেশপ্রেমিক, প্রগতিশীল, মানবদরদী শক্তি ও ব্যক্তিকে সহায়তার হাত নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করেছেন।

সিপিবি নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান, আশ্রয় কেন্দ্র স্থাপন, লঙ্গরখানা চালু ও ত্রাণ-সহায়তা কার্যক্রম শুরু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে। সরকারকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী নিয়ে দূর্গম এলাকা পর্যন্ত সহায়তা কার্যক্রম পরিচালনার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বেপরোয়া হস্তক্ষেপ ও আগ্রাসনের কারণে আমাদের দেশের নদ-নদী, খাল-বিল ভরাট হয়ে যাওয়া, বিশ্বময় তাপমাত্রা বৃদ্ধিসহ প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়া ইত্যাদি ঘটনার ফলে বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়ে এ সিলেটের মানুষকে চরম বিপর্যয়ে নিক্ষেপ করেছে। আসুন দল মত নির্বিশেষে মানবিকতাকে জাগ্রত করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com