
ঢাকার মোহাম্মদপুরে আজম রোডস্থ এলাকায় মোহাম্মদপুর থানা যুব মহিলা লীগ যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান পর্না এর বাসায় হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী নুসরাত জাহান পর্না মোহাম্মদপুরের ১৬/৯, আজম রোড’স্থ এলাকার মো: বদিউজ্জামান এর মেয়ে। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান
করছে।
জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এমন খবর প্রকাশ হওয়ার সাথে সাথে সারাদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের
নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা করেছে ছাত্রজনতা। এরই ধারাবাহিকতায় গতকাল (৭ আগস্ট) বিকেলে মোহাম্মদপুরের ১৬/৯, আজম রোড’স্থ তার নিজ বাসায় এই হামলা ও
ভাংচুর করে তারা।
এবিষয়ে ভুক্তভোগী নুসরাত জাহান পর্না’র দে বর মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আমার ভাইয়ের স্ত্রী নুসরাত জাহান পর্না দেশে থাকাকালীন সময়ে মোহাম্মদপুর থানা যুব মহিলা
লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছে তবে বর্তমানে সে যুক্তরাজ্যে অবস্থান করছে। তারপরও একদল চিহ্নিত সন্ত্রাসী আমাদের বাসায় এসে লুঠপাট ও ভাংচুর
করেছে। তারা অধিকাংশই বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মী।
এবিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার (মিডিয়া) জানান, এ সম্পর্কিত কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।