1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান

বিয়ানীবাজার (সিলেট)প্রতিনিধি :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেট রেঞ্জের নবাগত উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মো: জিল্লুর রহমানের নির্দেশে বিয়ানীবাজার থানা পুলিশ বিশেষ চেক পোস্ট ও সাড়াঁশি অভিযান পরিচালনা করেছে। রবিবার দুপুরের পর পৌরশহরের সুপাতলাসহ একাধিক পয়েন্টে পরিচালিত এ অভিযানে ব্যাপক সাড়া পড়েছে।
সূত্র জানায়, পুলিশ ফোর্সের মনোবল বৃদ্ধিতে ডিআইজি এমন নির্দেশনা দেন। তাঁর এমন নির্দেশনা ফোর্স মোভিলাইজেশন ড্রিল এবং বিশেষ চেকপোস্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে অন্যান্য থানার মত বিয়ানীবাজার থানার ৭৫ ভাগ পুলিশ সদস্য একযোগে মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান বন্ধ, আসামি গ্রেফতার, বাড়ি তল্লাশি, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন তল্লাশি, ওয়ারেন্ট তামিলসহ আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কাজ শুরু করেছে। এই ফোর্স মোভিলাইজেশন ড্রিল আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত থাকবে।
এদিকে বিয়ানীবাজার থানা পুলিশের এমন ব্যাপক অভিযানে স্থানীয় জনমনে আশার সঞ্চার হয়েছে। তারা পুলিশী এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, সিলেট রেঞ্জের নবাগত উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মহোদয়ের নির্দেশে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। জনমনে সৃষ্ট সকল ভীতি দূর করতে পুলিশ এমন অভিযান অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com