1. [email protected] : admin :
  2. [email protected] : admininstaff :
  3. [email protected] : foyzul huque : foyzul huque
  4. [email protected] : রিপোর্টার : হাবিবা আক্তার
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা গোলাপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হামলা, মামলা দায়ের কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি

দেশ ছাড়লেও মেলেনি রেহাই: কাপাসিয়ায় প্রবাসী আজিজুলের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, লুটপাট ও পুলিশের চিরুনি অভিযান

বিশেষ প্রতিনিধি গাজীপুর :
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২৬

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১০নং চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাপলা গ্রামে চাঁদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আজিজুল হকের পৈত্রিক বাড়িতে গভীর রাতে এক নিদারুণ রাজনৈতিক প্রতিহিংসা ও আইনশৃঙ্খলার চরম অবনতির চিত্র ফুটে উঠেছে।

আজিজুল হক দেশ ছাড়লেও স্থানীয় প্রতিপক্ষ এবং প্রশাসনের অতি-তৎপরতায় তার বৃদ্ধ পিতা-মাতাসহ পুরো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পারিবারিক ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ২১ মার্চ গভীর রাতে আনুমানিক ২:৩০ ঘটিকায় ২০/২৫ জনের একদল মুখোশধারী সশস্ত্র দুষ্কৃতকারী কুড়াল দিয়ে দরজা কেটে আজিজুলের বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে আজিজুলের ভাই ও বোনের পড়ার ঘর ও শোবার ঘর ভাঙচুর করে এবং আজিজুলের পাসপোর্ট, সার্টিফিকেট ও পলিটিক্যাল ডকুমেন্টস খোঁজার নামে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। আজিজুলকে না পেয়ে প্রতিপক্ষের মূল লিডার তার বৃদ্ধ পিতা মোঃ ফজলুল হকের মাথায় ও কপালে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয় যে, আজিজুল যদি যুক্তরাজ্যে বসে ফেসবুকে সরকারের সমালোচনা ও আইনি প্রক্রিয়া বন্ধ না করে, তবে তাকে ও তার স্ত্রীকে গুলি করে মেরে লাশ গুম এবং বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এই বর্বরোচিত ঘটনার প্রত্যক্ষদর্শী আজিজুলের বোনও এর অন্যতম সাক্ষী। মৃত ইয়াকুব আলীর পুত্র মোঃ ফজলুল হক তার ছেলের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের নিকট আকুল আবেদন জানিয়েছেন।

এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৫ মার্চ চাঁদপুর ইউনিয়নে একটি রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত একটি কাল্পনিক ও মিথ্যা নাশকতা মামলায় মামলা নং-১৪, তারিখ: ০৭/০৩/২০২৬ মোহাম্মদ আজিজুল হককে প্রধান আসামি করা হয়েছে। তিনি বিদেশে অবস্থান করা সত্ত্বেও তাকে ১ নম্বর এজাহারনামীয় আসামি করে কাপাসিয়া থানা ও ডিবি পুলিশের একাধিক টিম পাপলা গ্রামে ২১ মার্চ ২০২৬ থেকে অনবরত গভীর রাতে ‘চিরুনি অভিযান’ চালাচ্ছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তল্লাশির নামে গভীর রাতে ঘরের নারীদের হয়রানি করা হচ্ছে এবং পুলিশ ও ডিবির গাড়ি প্রতিনিয়ত বাড়ির সামনে এসে হর্ন দিয়ে প্রতিবেশীদের হুমকি দিচ্ছে। ফলে গ্রেফতারি আতঙ্ক এবং মিথ্যা অস্ত্র বা মাদক মামলায় ফেঁসে যাওয়ার আশঙ্কায় পুরো পরিবার এখন নিজেদের বাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়িতে পালিয়ে বেড়াচ্ছেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আজিজুল হক একজন দাগী রাজনৈতিক অপরাধী এবং তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে। বর্তমানে এই বর্বরোচিত ঘটনা ও ঘন ঘন পুলিশি অভিযানের কারণে পুরো পাপলা গ্রামে সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি

02 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com