1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

আওয়ামীলীগের নেতা কর্মীরা যোগ দিচ্ছে নতুন দল “এনসিপি”তে

ডেস্ক নিউজ:
  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আওয়ামীলীগের নেতা কর্মীরা যোগ দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দল এনসিপিতে।

বিগত ১৫ বছর আওয়ামীলীগের শাসনামলে দুর্নীতিগ্রস্ত এবং নানা রকম সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত নেতা ও কর্মীরা ৫ আগস্টের পর নিজেদের রক্ষা করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দল এনসিপিতে যোগ দেয়ার হিড়িক পড়েছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলের  প্রাপ্ত সংবাদ থেকে জানা যায় যে,  রাজশাহীর বাঘা উপজেলা ও মোহনপুর উপজেলা, খুলনার তেরখাদা উপজেলা, সিলেটের বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা, জুড়ি উপজেলা, মৌলভীবাজার সদর উপজেলা,ফেনীর দাগনভূঞা উপজেলা,চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা,লোহাগড়া উপজেলা সহ আরো অনেক জায়গা থেকে অনেক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মী ও নেতারা ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  নতুন রাজনৈতিক সংঘঠন এনসিপি তে যোগ দিচ্ছেন।

এ ব্যাপারে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, মন মানসিক , চিন্তা চেতনা পরিবর্তন করে এনসিপি’র লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে যে কেউ আমাদেররাজনৈতিক সংঘঠনের কর্মী হতে পারবেন।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামীলীগের এক মুখপাত্রী জানান, আওয়ামীলীগের কাছ থেকে সুবিধা নেয়া নেতা কিংবা কর্মীরা এই দলবদল করছেন।  তারা নীতির রাজনীতি করেনি, নিজের স্বার্থের জন্য আওয়ামীলীগের ছায়াতলে ছিল।  আর আজ একটু বৈরী পরিবেশে তারা তাদের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে।  এদের চলে যাওয়াতে আওয়ামীলীগের  কোনো ক্ষতি হবে না বরং  ভালো হবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com