1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

কুলাউড়ায় আওয়ামীলীগ কর্মী মিজানুর রহমান হত্যা: থানায় মামলা দায়ের

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিজলী গ্রামে আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান হত্যার বিচার চেয়ে তার বাবা জামিলুর রহমান বাদী হয়ে ১৬জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় একটি হত্যা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জানা যায়, গত (১২ ডিসেম্বর) রাতে উপজেলার বিজলী গ্রামের তারা মিয়ার বাড়ির সামনে আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমানের মৃতদেহ পাওয়া যায়। পরে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়।
এদিকে, মিজানের এমন মৃত্যুতে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। যে বাড়ির সামনে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই তারা মিয়ার দুই ছেলে মো:মুকুল মিয়া (২ নং আসামি) ও মো: তারেক মিয়াকে (৭নং আসামি) মামলায় আসামি করেছেন নিহত মিজানের বাবা জামিলুর রহমান।
ইতিমধ্যে গ্রামের তারা মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তার ছেলে ও মামলার ৭ নাম্বার আসামি মো:তারেক মিয়া সহ ৩জনকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, কুলাউড়া থানার পুলিশ পরির্দশক কৃষ্ণ মোহন নাথ।তিনি বলেন, বাকি সব আসামিদের দ্রুত গ্রেফতার করবে পুলিশ।
এদিকে, গ্রামের অনেক বাসিন্দা অভিযোগ করেন, এই মামলায় অনেক নিরীহ মানুষকে হয়রানি করার জন্য আসামি করা হয়েছে। মামলার ভয়ে গ্রাম এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com