1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজার ও বড়লেখা সীমান্ত দিয়ে ১৫৩জনকে পুশইন করেছে বিএসএফ

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের তিন সীমান্ত এলাকা দিয়ে রোববার ভোরে ১৫৩জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। স্থানীয়দের সহযোগিতা বিজিবি ৫২ ব্যাটলিয়ন বিয়ানীবাজারের যোয়ানরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে দুপুর দেড়টার দিকে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্র জানা যায়, আটককৃতদের সবাই বাংলাাদেশী। তারা দেশের বিভিন্ন জেলার নাগরিক। বিয়ানীবাজার নয়াগ্রাম সীমান্তে আটককৃত ৩২জনের মধ্যে ৯জন পুরুষ, ৯জন মহিলা এবং ১৪জন শিশু রয়েছেন। রোববার ভোরে বিয়ানীবাজার সীমান্তের নয়াগ্রাম বিওপির আওতাধীন এলাকার দুই দেশের ৫৩৮ একর অমিমাংসিত ভূমির একটি বিলে তাদের ছেড়ে দেয় বিএসএফ। ভোরে বিজিবি টহল দল ও স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আটক করে নয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসেন। সেখানে তাদের পরিচয় শনাক্ত করার পর বিয়ানীবাজার থানা হস্তান্তর করা হয়েছে।

এদিকে বিজিবি ৫২ ব্যাটলিয়ন বিয়ানীবাজার সদরদপ্তর সূত্র জানায়, রোববার ভোরে বিজিবি ৫২ ব্যাটলিয়ন বিয়ানীবাজারের আওতাধীন বড়লেখার লাতু বিওপি এলাকায় ৭৯জন এবং পাল্লাথল বিওপি এলাকায় আরো ৪২জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে লাতু সীমান্তে আটক ৭৯জনের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ১৯জন এবং শিশু ২০জন এবং পাল্লাথল সীমান্তে আটক ৪২ জনের মধ্যে পুরুষ ২৪জন, নারী ১৬জন এবং শিশু ১৭জন। আটককৃতদের বিজিবি বড়লেখা থানায় হস্তান্তর করেছে। বিয়ানীবাজার সীমান্ত এলাকায় পুশইন করা ৩২জন মিলিয়ে তিন সীমান্ত দিয়ে ১৫৩জনকে পুশইন করা হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, আটক ১৫৩ জনের সবাই বাংলাদেশী, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটি নিশ্চিত হওয়া গেছে। তাদের কাঁটাতারের পাশ দিয়ে শূন্যরেখার একটি বিলে ছেড়ে দেয় বিএসএফ। সেখান থেকে বিজিবি তাদের উদ্ধার করে (আটক)। প্রাথমিক যাচাই বাচাই শেষে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com