1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সিলেটে শিরির নেতা গ্রেফতার: নির্যাতন করে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি আদায়ের অভিযোগ শিবিরের

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

সিলেট মহানগর ছাত্রশিবির নেতা হাফেজ আব্দুল আজিজকে গত সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে গ্রেফতার করে দক্ষিন সুরমা থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল আজিজ মহানগরের ১ নং ওয়ার্ডের সভাপতি বলে জানা যায়। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খাইরুল ফজল জানান মো: সোলেমান বখত এর মালিকানাধীন কদমতলীস্থ ‘নাঈম সিএনজি এন্ড পেট্রোল পাম্প’-এ হামলার ঘটনায় তাকে কায়েস্তরাইল থেকে গ্রেফতার করা হয়।
জানা যায় গ্রেফতারকৃত আব্দুল আজিজ ঘটনার সম্পৃক্ততা স্বীকার করে কোর্টে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। দক্ষিন সুরমা থানা ছাত্রশিবির সভাপতি জুনায়েদ আল হাবিব, সেক্রেটারি ইব্রাহিম আহমদ ও পলিটেকনিকের সাবেক সভাপতি আসাদুজ্জামান শাফি সহ ৮ জনের নামে তিনি জবানবন্দি দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এ ঘটনাকে সাজানো নাটক দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাজ্জাক। তিনি দাবি করেন শিবির নেতা আব্দুল আজিজকে তার গন্তব্যস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল থামিয়ে পুলিশ আটক করে ঘটনাস্থলেই নির্মমভাবে অত্যাচার করে। পরবর্তীতে থানায় আটক রেখে আবারো রাতভর নির্যাতন করে ক্রসফায়ারের ভয় দেখালে তিনি পুলিশের মর্জি অনুযায়ী মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য হন। তিনি বলেন জুনায়েদ আল হাবিব ও ইব্রাহিম আহমদের নেতৃত্বে দক্ষিন সুরমায় ছাত্রশিবিরের শক্ত অবস্থান তৈরি হচ্ছে দেখে সরকার দল আমাদেরকে রাজনৈতিক ভাবে দূর্বল করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকারদলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আব্দুল আজিজকে গ্রেফতার করে ১৬৪ ধারায় জোরপূর্বক জুনায়েদ ও ইব্রাহিম সহ অন্যান্য নেতাকর্মীদের নামে মিথ্যা জবানবন্দি আদায় করেছে পুলিশ। তিনি প্রসাশনকে ‘নাঈম সিএনজি এন্ড পেট্রোল পাম্প’ ও আশপাশের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ন্যায়বিচার করার অনুরোধ জানান।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com