সিলেট মহানগর ছাত্রশিবির নেতা হাফেজ আব্দুল আজিজকে গত সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে গ্রেফতার করে দক্ষিন সুরমা থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল আজিজ মহানগরের ১ নং ওয়ার্ডের সভাপতি বলে জানা যায়। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খাইরুল ফজল জানান মো: সোলেমান বখত এর মালিকানাধীন কদমতলীস্থ 'নাঈম সিএনজি এন্ড পেট্রোল পাম্প'-এ হামলার ঘটনায় তাকে কায়েস্তরাইল থেকে গ্রেফতার করা হয়।
জানা যায় গ্রেফতারকৃত আব্দুল আজিজ ঘটনার সম্পৃক্ততা স্বীকার করে কোর্টে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। দক্ষিন সুরমা থানা ছাত্রশিবির সভাপতি জুনায়েদ আল হাবিব, সেক্রেটারি ইব্রাহিম আহমদ ও পলিটেকনিকের সাবেক সভাপতি আসাদুজ্জামান শাফি সহ ৮ জনের নামে তিনি জবানবন্দি দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এ ঘটনাকে সাজানো নাটক দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাজ্জাক। তিনি দাবি করেন শিবির নেতা আব্দুল আজিজকে তার গন্তব্যস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল থামিয়ে পুলিশ আটক করে ঘটনাস্থলেই নির্মমভাবে অত্যাচার করে। পরবর্তীতে থানায় আটক রেখে আবারো রাতভর নির্যাতন করে ক্রসফায়ারের ভয় দেখালে তিনি পুলিশের মর্জি অনুযায়ী মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য হন। তিনি বলেন জুনায়েদ আল হাবিব ও ইব্রাহিম আহমদের নেতৃত্বে দক্ষিন সুরমায় ছাত্রশিবিরের শক্ত অবস্থান তৈরি হচ্ছে দেখে সরকার দল আমাদেরকে রাজনৈতিক ভাবে দূর্বল করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকারদলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আব্দুল আজিজকে গ্রেফতার করে ১৬৪ ধারায় জোরপূর্বক জুনায়েদ ও ইব্রাহিম সহ অন্যান্য নেতাকর্মীদের নামে মিথ্যা জবানবন্দি আদায় করেছে পুলিশ। তিনি প্রসাশনকে 'নাঈম সিএনজি এন্ড পেট্রোল পাম্প' ও আশপাশের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ন্যায়বিচার করার অনুরোধ জানান।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।