1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের নগদ চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাসিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স কক্ষে “হাসপাতাল সমাজসেবা কার্যক্রম”-এর আওতায় ক্যান্সার, কিডনি রোগ, স্ট্রোকে প্যারালাইজড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০০ রোগীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় হাসপাতালের সেমিনার কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

হাসপাতালের সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার জাহানারা বেগমের সভাপতিত্বে ও সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক।

তিনি তার বক্তব্যে বলেন, “সমাজসেবা অধিদপ্তরের সহায়তা কর্মসূচিতে সিলেটে এখন পর্যন্ত ৪,৯৬৯ জনের চেক শতভাগ বিতরণ করা হয়েছে। এই ছয়টি জটিল রোগে আক্রান্তরা চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে থাকেন। পঞ্চাশ হাজার টাকার এই সহায়তা তাদের জন্য আশার আলো বয়ে এনেছে।” ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মোখলেছুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকলজি এন্ড অবস্টেট্রিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জামিলা খাতুন, সহযোগী অধ্যাপক ও নাক-কান-গলা হেড-নেক বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাইম, হাসপাতাল সমাজসেবা অফিস সহকারী হাবিবুর রহমান।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com