সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাসিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স কক্ষে "হাসপাতাল সমাজসেবা কার্যক্রম"-এর আওতায় ক্যান্সার, কিডনি রোগ, স্ট্রোকে প্যারালাইজড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০০ রোগীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় হাসপাতালের সেমিনার কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
হাসপাতালের সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার জাহানারা বেগমের সভাপতিত্বে ও সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক।
তিনি তার বক্তব্যে বলেন, "সমাজসেবা অধিদপ্তরের সহায়তা কর্মসূচিতে সিলেটে এখন পর্যন্ত ৪,৯৬৯ জনের চেক শতভাগ বিতরণ করা হয়েছে। এই ছয়টি জটিল রোগে আক্রান্তরা চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে থাকেন। পঞ্চাশ হাজার টাকার এই সহায়তা তাদের জন্য আশার আলো বয়ে এনেছে।" ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মোখলেছুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকলজি এন্ড অবস্টেট্রিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জামিলা খাতুন, সহযোগী অধ্যাপক ও নাক-কান-গলা হেড-নেক বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাইম, হাসপাতাল সমাজসেবা অফিস সহকারী হাবিবুর রহমান।
প্রধান সম্পাদক. ফয়জুল হক শিমুল , সম্পাদক ও প্রকাশকঃ মিসবাহ উদ্দিন।
বার্তা সম্পাদকঃ জাহিদ উদ্দিন। উপ-সম্পাদক ও ডাইরেক্টরঃ এম এ তাহের।
আইন উপদেষ্টাঃ এইচ এম শাকিল এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
© ২০২৪ নিউজমিরর২৪.কম. সর্বস্বত্ব সংরক্ষিত।