1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

স্কুলছাত্রীকে প্রাইভেটকারে তুলে…অভিযুক্ত দুই তরুণ আটক

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪

কমলগঞ্জ সংবাদদাতা:
মৌলভীবাজারের কমলগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে কমলগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন ঐ ছাত্রীর মা। নির্যাতনের শিকার কিশোরীকে পুলিশ হেফাজতে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই তরুণ আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃত দুইজন হলো- কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ভূইগাও গ্রামের ছুরুক মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান সিয়াম (১৯) ও হাসন আলীর ছেলে মো. জালাল আহমদ (২০)। ধর্ষনের শিকার ওই কিশোরী কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী।

থানার মামলা সুত্রে জানা যায়, অভিযুক্ত সিদ্দিকুর রহমান আত্বীয় বাড়ী হওয়ার সুবাধে ঐ শিক্ষার্থীর বাড়ীতে আসা-যাওয়া করত। ঘটনার প্রায় তিন মাস পূর্ব থেকেই সিদ্দিকুর তাকে বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিন্তু তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মোবাইল ফোনে হুমকি ও বিভিন্ন প্রলোভন দেখাতো । গত ২৬ জুন সকাল ১০ টার দিকে কোচিংয়ে যাওয়ার সময় স্থানীয় ভানুগাছ রেল স্টেশন এলাকা থেকে প্রাইভেটকারে তুলে অপহরন হন ঐ শিক্ষার্থী। পরে সিলেটের একটি নির্জন স্থানে এনে ধর্ষণ করে অভিযুক্তরা।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামী দুজনকে আটক করা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com