1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

একাদিক গনমাধ্যমে সংবাদ প্রকাশের  বিয়ানীবাজারের বিতর্কিত সেই মেলা বন্ধ করে দিয়েছেন প্রশাসন

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ১৫ মে, ২০২৪

বিয়ানীবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজারে নিষেধাজ্ঞার পরও মেলা
বন্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ার অভিযোগ একাদিক গনমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়। টনক নড়ে উপজেলা প্রশাসনের অবেশেষে বিতর্কিত সেই মেলা বন্ধ করে দেয় প্রশাসন। বুধবার সন্ধ্যায় মেলা বন্ধের অভিযানে নেতৃত্ব দেন বিয়ানীবাজারের সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধরসহ বিপুল সংখ্যক পুলিশ। এ সময় সুপাতলা-নিদনপুর এলাকার লোকজনসহ সাধারণ শিক্ষার্থীরা হাততালি দিয়ে প্রশাসনকে অভিনন্দন জানান।
জানা যায়, বিয়ানীবাজারের ওসমানী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা ৬ মাসের জন্য স্থগিত করেন মাননীয় হাইকোর্ট। স্থানীয় চেম্বার অব কমার্সের এক রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক মেলার কার্যক্রম শুরু না করতে এ স্থগিতাদেশ দেন। বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের সচিব ও রিট পিটিশনের বাদী মো: আব্দুল আজিজ আদালতের আদেশের সার্টিফায়েড কপিসহ উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের কাছে এ সংক্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন করেন। বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের রিট পিটিশনে বাণিজ্য সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ ও লাল সবুজ ডটকমের সভাপতিকে বিবাদী করা হয়েছে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেটমো: কামরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্ণি জেনারেল অমিত দাস গুপ্ত।
সূত্র আরো জানায়, প্রায় ১০মাস পূর্বে বিয়ানীবাজার তথ্য আপা প্রকল্পের সুপারিশক্রমে লাল সবুজ ডটকম নামীয় একটি প্রতিষ্টান সরকারি ওসমানী স্টেডিয়ামে মেলা আয়োজনের প্রস্তাব করে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতিপ্রাপ্ত হয়ে স্থানীয় জনৈক মুজিবুর রহমান বিপ্লব নামীয় ব্যক্তির কাছে মোটা অংকের টাকার বিনিময়ে মেলার অনুমতিপত্র বিক্রি করে দেয়া হয়।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম জানান, আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশকে চিঠি দেয়া হয়েছে। বুধবার ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে প্রশাসন মেলা বন্ধ করে দিয়েছে।
বিয়ানীবাজারের বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মেলা বন্ধ হওয়ায় দ্রুত মাঠের সাজসজ্জা খুলে নিয়ে খেলাধুলার দ্বার উন্মুক্ত করে দিতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে মাঠ খেলার উপযোগী করে দেয়া না হলে সকল ক্রীড়া সংগঠন মিলে দূর্বার অন্দোলন গড়ে তোলা হবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com