1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

আজ হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ১৫ জুন, ২০২৪
বাংলায় খুতবা অনুবাদ করবেন সৌদি আরবে অবস্থান করা চার বাংলাদেশি- মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কি ও মুবিনুর রহমান ফারুক এবং জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাজমুস সাকিব।




অনলাইন ডেস্ক :

লাখ লাখ মুসল্লিতে মুখর পবিত্র মক্কা-মদিনা। হজ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরীতে জড়ো হয়েছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা। হজের মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হয়েছে।  অনেক হজযাত্রী বৃহস্পতিবার রাতেই এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশে রওনা করেন। মিনায় গিয়ে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে।

শরিয়তের আহকাম অনুযায়ী, জিলহজ মাসের নবম দিন আরাফাতের ময়দানে সমবেত হবেন হাজিরা। ওই দিন সেখানে উপস্থিত হাজিদের উদ্দেশ্যে আরবিতে খুতবা দেওয়া হবে। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি।
এবার ৫০টিরও বেশি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে পবিত্র হজের খুতবার অনুবাদ।  বাংলায় সেই খুতবা অনুবাদের দায়িত্ব পালন করবেন সৌদি আরবে অধ্যয়নরত চার বাংলাদেশি।  হজে উপস্থিত লোকজনের বোঝার সুবিধার্থে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানদের কাছে হজের খুতবার সেই বাণী পৌঁছে দিতে এবার ২০টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে।  

বাংলা ভাষাভাষিদের সুবিধার্থে খুতবা বাংলাতেও অনুবাদ করা হবে। বাংলায় খুতবা অনুবাদ করবেন সৌদি আরবে অবস্থান করা চার বাংলাদেশি- মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কি ও মুবিনুর রহমান ফারুক এবং জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাজমুস সাকিব।

২০২০ সালে হজের খুতবার বাংলায় অনুবাদ শুরু হয়। তখন থেকে এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা মাওলানা আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কি।  হজের খুতবা ছাড়াও তিনি পবিত্র মসজিদুল হারামের জুমার খুতবা বাংলায় অনুবাদ করে থাকেন।

২০১৫ সালে জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে পাঁচটি ভাষায় আরাফার ময়দানে প্রদত্ত খুতবার অনুবাদ প্রকল্প যাত্রা শুরু করে। ২০২০ সালে ১০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচারের ব্যবস্থা করা হয়, যার মধ্যে যুক্ত হয় বাংলাও। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে ১৪টি ভাষায় এবং ২০২৩ সাল থেকে ২০টি ভাষায় অনুবাদ সম্প্রচারিত হতে থাকে। হজ ও ইসলামের শাশ্বত বাণী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিতেই মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com