1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

নিজের শেষ সম্বল বাসা হারিয়ে বিধবা চমন আরা বেগম আত্মহারা, “প্রশাসন কোন ব্যাবস্থা নিচ্ছে না”

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বিএনপি নেতা ভূমিখেঁকো নামে পরিচিত এমরান আহমদের বিরুদ্ধে সিলেট শহরের বাগবাড়ী শামীমাবাদ আবাসিক এলাকার ৫৯ নম্বর বাসা জবরদখল করে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

ঘটনার বিবরণে জানা যায়, চমন আরা বেগম নামের জনৈক মহিলা গত প্রায় ৭ বৎসর আগে খরিদা সুত্রে জায়গার মালিকানা গ্রহন করে উক্ত স্হানে ৪ থলা বিশিষ্ট বাসা নির্মান করে ৪/৫ বৎসর থেকে উক্ত বাসা ভাড়া দিয়ে আসতেছেন। তিনি গত কয়েকদিন পূর্বে তাহার মেয়েকে দেখার জন্য ভিসিট ভিসায় যুক্তরাজ্যে যান। এই সুযোগে এমরান আহমদ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে গতকাল ০৫ নভেম্বর ২০২৫ ইং রোজ বুধবার চমন আরা বেগমের বাসার বর্তমান ভাড়াটিয়াদের উচ্ছেদ করে দিয়ে এমরান আহমদ তার নিজস্ব বলয়ের মানুষ ঢুকিয়ে দেন।

এ ব্যাপারে চমন আরা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি তাঁর ক্রয়কৃত জায়গায় নির্মানাধীন বাসা জবরদখলের সত্যতা নিশ্চিত করেন।

তিনি আমাদের প্রতিনিধির সাথে কথা বলার সময় প্রশাসনের উপর হতাশা ব্যাক্ত করে তিনি জানান, বাসার জায়গাটি গত ২০১৮ ইং সনে জনাব জয়নাল উদ্দিনের নিকট হতে ক্রয় করেন। খরিদা সুত্রে তিনিই এই বাসার প্রকৃত মালিক। তাঁর জীবন যাপন এর জন্য বাসা থেকে ইনকাম অন্যতম অবলম্বন। তিনি তার ক্রয়কৃত বাসা জবরদখল হতে উদ্ধার করে নিজ দখলে আনার লক্ষে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি সাংবাদিকদের ও সহযোগিতা কামনা করেন। অপরদিকে, জনাব এমরান আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলে আমাদের প্রতিনিধিকে জানান, জায়গাটি তার পূর্বপুরুষের, তার কাছে উক্ত জায়গার সকল প্রকার কাগজপত্র ও অন্যান্য প্রমাণাদি আছে বলে জানান।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তাঁর নিকট এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করা হয় নাই। তবে অভিযোগ করা হলে, তিনি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com