
সিলেটে প্রতারণার মাধ্যমে ২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মো: আব্দুল লতিফ (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ মাচ) রাতে গোলাপগঞ্জের ফুলবাড়ী উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: আব্দুল লতিফ (৬৫) গোলাপগঞ্জের ফুলবাড়ী উত্তরপাড়া গ্রামের মৃত মো: ছালিক আলীর পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, মো: আব্দুল লতিফ গোলাপগঞ্জ উপজেলার বৈটিকর বাজারের হাজী ছালিক মিয়া মার্কেটের মালিক। তিনি দোকান ভাড়ানামা চুক্তিপত্রের মাধ্যমে ০১/০৭/২০২২ তারিখ থেকে ৩০/০৬/২০৩২ তারিখ পর্যন্ত ১০ বছরের জন্য মাসিক ভাড়া বাবদ আবুল কালাম কয়েছের কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা নিয়েছেন। কয়েছে ০১/০৭/২০২২ তারিখ থেকে দোকান ভাড়ায় ব্যবসা চালিয়েছেন।
পরবর্তীতে মো: আব্দুল লতিফ ৩১/১২/২০২২ তারিখে চুক্তির শর্ত ভঙ্গ করে ভাড়াকৃত দোকান কোটার তালা ভেঙ্গে জোরপূর্বক বন্ধ করে দেয়। তখন কয়েছ মো: আব্দুল লতিফের বিরুদ্ধে সিলেgটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-সিআর-১৬৫/২০২৫। এই মামলায় মো: আব্দুল লতিফকে গ্রেফতার গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। পরে থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আজ শুক্রবার বাদীর পাওনা ২ লক্ষ টাকা দিয়ে আসামী মো: আব্দুল লতিফ কোর্টের জামিন পান।
এ ব্যাপারে জানতে গোলাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।