1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

ওসমানীনগরে জামায়াত নেতা মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের বাড়িতে পুলিশের অভিযান

ওসমানীনগর প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ওসমানীনগর উপজেলার অন্তর্গত ০৬ নং তাজপুর ইউনিয়ন শাখা জামায়াতের সাবেক সভাপতি, জামায়াত নেতা মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানকে গ্রেফতার করতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ২৬ নভেম্বর ২০২৫ ইং রোজ বুধবার সকাল অনুমান ১১ ঘটিকার সময় ওসমানীনগর থানা পুলিশ উপজেলার বরায়া কাজিরগাঁও গ্রামের মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের বাড়িতে এ অভিযান করে। তবে উক্ত অভিযানে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোনায়েম মিয়া জানিয়েছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা সুত্রে আরো জানা যায়, জামায়াত নেতা মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের বিরুদ্ধে সিলেট কোতয়ালী মডেল থানায় ২০২৩ সালে দায়ের করা ১টি মামলায় আদালত হতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা আছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পুলিশ এই অভিযান করেছে বলে উল্লেখ করেন। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, উক্ত পুলিশি অভিযানের সময় পুলিশ সদস্যরা মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করে এবং ভয় ভীতি প্রদর্শন করে।

উল্লেখ্য মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের বিরুদ্ধে আদালত হতে গ্রেফতারী পরোয়ানা ইস্যু থাকায় তাকে গ্রেফতার করার লক্ষ্যে বারবার তার বাড়িতে পুলিশ অভিযান করে থাকে, যার ফলে মোঃ আব্দুল মোহাইমিন রোম্মানের পরিবারের সদস্যরা সর্বদা পুলিশি হয়রানির আতঙ্কে থাকেন বলে জানা যায়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com