1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিশ্বনাথের আলোচিত মানহানি মামলায় তদন্ত রিপোর্ট দাখিল করেছে পি.বি.আই

বিজ্ঞপ্তি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্বনাথের আলোচিত মানহানির মামলায় বাদীর মানহানী হয়েছে মর্মে আদালতে তদন্ত রিপোর্ট দিয়েছে পিবিআই।
দীর্ঘ তদন্ত শেষে গত ২৭ জানুয়ারী ২০২৬ এ রিপোর্ট দেয় পুলিশ ব্যারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জানা যায় ‘কোটি টাকার খাস জমি আত্মসাতের চ্ষ্টো: বিশ্বনাথে উত্তেজনা” শীর্ষক একটি সংবাদ গত বছরের ২৭ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় ছাপা হয়।
উক্ত সংবাদে ক্ষুব্দ হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শামীম আহমদ এডভোকেট মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালত, সিলেটে শাহপরান সি.আর মামলা নং- ৪৮৭/২০২৫ ইংরেজী দায়ের করেন।

উক্ত মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালত বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের জন্য প্রেরণ করেন। তদন্ত শেষে পিবিআই অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালত, সিলেটে আব্দুস সালাম, বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা, দৈনিক ইনকিলাব, মোবাইল- ০১৭১১০৬৭১৯২, পিতা- মৃত মুহিবুর রহমান এবং তেঘরী গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র নুরুল হক ও একই গ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র আঙ্গুর মিয়ার বিরুদ্ধে দন্ডবিধির ৫০০/৩৪ ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

মামলার বাদী এডভোকেট শামীম আহমদ তার প্রতিক্রিয়ায় জানান, তদন্ত প্রতিবেদনে পত্রিকার সম্পাদক বাহাউদ্দিন সহ ৪ জনকে বাদ দেওয়ায় তিনি অসন্তুষ্ট। এ বাপারে তিনি পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করবেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com