
ছবি: ভাংচুর করা ব্যবসা প্রতিষ্ঠান হাসিব ভেরাইটিজ স্টোর
নিজস্ব সংবাদদাতা: গত ৫ সেপ্টেম্বর বিয়ানীবাজারের বালিঙ্গাবাজারে ” হাসিব ভেরাইটিজ স্টোর” -এ সন্ত্রাসীরা বড় অংকের চাঁদা দাবি করে। ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হাসিব চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে প্রথমত সন্ত্রাসীরা উক্ত ব্যবসা প্রতিষ্ঠানটি দখল করে নিতে দলিলে স্বাক্ষর করতে বলে। মোহাম্মদ আব্দুল হাসিব স্বাক্ষর দিতে অসম্মতি জানালে সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানে প্রচুর ভাংচুর করে। বালিঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
মোহাম্মদ আব্দুল হাসিব জানান, বিয়ানীবাজারের মাদক ব্যবসায়ী সিন্ডিকেট ও বর্তমান বিএনপি নেতা টিপু মুন্সি, আওয়ামীলীগ নেতা আমির সুলতান,বাবেল আহমদ,পল্লব সহ ও তাদের আরো তিন-চারজন সহযোগী সন্ত্রাসী একসাথে এসে এই নারকীয় ভাংচুর চালায়। তিনি বলেন, তাঁর ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম এই সন্ত্রাসীদের কারণে জীবনের নিরাপত্তার জন্য দেশ ছেড়ে পালিয়েছিলো। তিনি অভিযোগ করে বলেন, পুলিশে এ বিষয়ে ফোনে সহযোগিতা চেয়েছিলেন কিন্তু কোনো সহযোগিতা পাননি। ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হাসিব জানান এ নিয়ে তিনি ভীষণ নিরাপত্তায় ভুগছেন।