
প্রেসবিজ্ঞপ্তি :
বিদেশে বসে ফেইসবুকে কটুক্তি করে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের বিরুদ্ধে। এ অভিযোগে তাঁকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিয়ানীবাজার পৌর যুবদল, ছাত্রদল। রবিবার ১৭ আগষ্ট বিকালে পৌর শহরস্ত মোকাম রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পৌর যুব দলের যুগ্ম আহবায়ক জানে আলমের সভাপতিত্বে ও বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রায়হান আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লিমন আহমদ,সুনাম আহমদ,নুরুল ইসলাম সুমন, সদস্য পাভেল আহমদ,৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ,পৌর ছাত্রদল নেতা সালমান আহমদ, ওমর আহমদ,তারেক আহমদ,রাফি আহমদ,সুমন আহমদ, সুহাগ আহমদ,শাহিন আহমদসহ আরও অনেকে।
উল্লেখ, আওয়ামী লীগ নেতা জাকির হুসেনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় সি আর মামলা নং -৬৪৮/২৫ একটি মামলার ৭০ নাম্বার আসামি