1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

অভিযোগ পাওয়ার ১৩ দিনের মধ্যেই উদ্ধার করলো পুুলিশ -পারিবারিক নির্যাতনের শিকার হয়ে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে যায় বিয়ানীবাজার থেকে নিখোঁজ হওয়া হাবিবা জান্নাত তামান্না

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫

সিলেটের বিয়ানীবাজার থেকে নিখোঁজ হওয়ার সাড়ে তিন মাস পর হাবিবা জান্নাত তামান্না (২১) নামের এক তরুণীকে অবশেষে উদ্ধার করা হয়েছে। অভিযোগ পাওয়ার ১৩ দিনের মধ্যেই তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টার দিকে বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকার একটি ভবন থেকে নিখোঁজ ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিখোঁজ হাবিবা জান্নাত তামান্না বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজানা গ্রামের মৃত নিজাম উদ্দিনের চতুর্থ মেয়ে। একই উপজেলার উত্তর আকাখাজানা গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল বাছিতের বড় মেয়ে তাছলিমা জান্নাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার সুবাধে গত ২২ ফেব্রুয়ারি ওই বাড়িতে যান এবং সেখানে কিছুদিন অবস্থান করার পর ১৪ মার্চ নিখোঁজ হন। রহস্যজনক কারণে ওই তরুণী নিখোঁজের পর থেকে ওই প্রবাসীর পরিবারের সন্ধানও স্থানীয় কেউই জানতো না। তাছাড়া নিখোঁজের পর থেকে স্বজন ও এলাকাবাসী বিভিন্নভাবে ওই প্রবাসীর পরিবারের সাথে যোগাযোগ করলেও তারা হাবিবার সন্ধান জানে না বলে জানান। স্থানীয় আকাখাজানা গ্রামের লোকজনও এ ব্যাপারে একাধিকবার উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছেন। পরবর্তীতে গত ২৬ জুন বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন নিখোঁজ তরুণীর বড়বোন রাহেলা আক্তার। এরই সূত্র ধরে পুলিশ তাকে খুঁজতে শুরু করে এবং একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান চিহ্নিত করে এসআই আল আমিনসহ একদল পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া তরুণী হাবিবা জান্নাত তামান্না বলেন, ‘আমি পারিবারিক নির্যাতনের শিকার হয়ে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছি। আমি নিজের মতো থাকতে চাই, পরিবারের কাছে ফিরতে চাইনা।’

হাবিবা জান্নাত তামান্নার বান্ধবী তাছলিমা জান্নাত জানান, ‘হাবিবা পারিবারিক নির্যাতনের কারণে বাড়ি ছেড়েছে। আমাদের সাথে থাকার ব্যাপারে আমরা তার (হাবিবা) কথায় কাউকে বিষয়টি জানাইনি। তাই সে এখন আমাদের সাথে থাকবে, তার পরিবারের কাছে ফিরে যাবে না।’

হাবিবার বড়বোন রাহেলা আক্তার জানান, ‘আমাদের আর কোন অভিযোগ নাই। বোন বেঁচে আছে, ভালো আছে- এটা জেনেই শান্তি লাগছে। মূলত নিখোঁজ বোনের অবস্থা জানতেই থানায় অভিযোগ দিয়েছি।’ পারিবারিক নির্যাতনের অভিযোগ সঠিক নয় দাবি করে তিনি আরও জানান, ‘সে যেহেতু একজন প্রাপ্তবয়স্কা মেয়ে এবং আমাদের সাথে যেতে যাচ্ছে না; সে কারণে আমরাও চাই সে যেখানে থাকতে চায় থাকুক, ভালো থাকুক।’

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী জানান, ‘থানায় অভিযোগ করার পর থেকে ওই তরুণীর খোঁজখবর নিচ্ছিলেন তারা। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ওই তরুণী পারিবারিক কলহ জেরে নিজের ইচ্ছাতেই বাড়ি থেকে পালিয়েছেন।’ তিনি জানান, ‘তরুণী একজন প্রাপ্তবয়স্কা, সেকারণে তার সম্মতি ও চাহিদানুসারে তাকে তার বান্ধবী তাছলিমা জান্নাত ও বান্ধবীর মা মোছা. ছাদিয়া বেগমের জিম্মায় দিয়ে দেয়া হয়েছে।’

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com