1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারে ৫ আগষ্টের হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম (৫৪) কে গ্রেফতার করেছে র্যাব-৯ সিলেটের একটি দল। গত ৫ আগস্ট বিয়ানীবাজারে সংঘটিত বিএনপি কর্মী রায়হান হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও ওসি তদন্ত মোঃ ছবেদ আলী। আটক আশরাফুল ইসলাম বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের মনির উদ্দিন কমান্ডারের পুত্র।
জানা যায়, ২০ ডিসেম্বর শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে নিজ গ্রামের পশ্চিমের ক্ষেতের খামার থেকে সাদা পোশাকে র্যাব-৯ সিলেট এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাজানি হলেও র্যাব তাকে থানায় হস্তান্তর না করায় বিষয়টি নিশ্চিত করতে পারেনি স্থানীয় পুলিশ প্রশাসন। অবশেষে রাত প্রায় ১০টার দিকে র্যাবের ঐদলটি আটক আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম কে বিয়ানীবাজার থানায় নিয়ে আসে। কিন্তু তার বিরূদ্ধে দায়েরকৃত মামলাটি বর্তমানে সিআইডিতে তদানিন্তন থাকায় পরে তাকে ফের সিলেট সিআইডিতে হস্তান্তরের জন্য নিয়ে যায় র্যাব।

উল্লেখ্য, ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে বিয়ানীবাজার পৌরশহরে বিজয় উল্লাস শেষে থানায় আক্রমণ কালে গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে রায়হান নামক একজনের মৃত্যুতে তার ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় দায়েরকৃত হত্যা মামলায় (মামলা নং ০৭) অন্যদের সাথে আশরাফুল ইসলামকেও আসামি করা হয়। ঐ মামলার এজাহার ভুক্ত আসামি হিসেবে র্যাব তাকে আটক করেছে।

এবিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও ওসি তদন্ত মোঃ ছবেদ আলী বলেন, আশরাফুল ইসলামকে রায়হান হত্যা মামলার আসামি হিসেবে র্যাব গ্রেফতার করেছে। বিকাল সোয়া ৪টার দিকে গ্রেফতার করলেও রাত ১০টার দিকে থানায় নিয়ে আসার পর আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। ঐ মামলাটি এখন সিআইডিতে, তাই তাকে সিলেট সিআইডিতে হস্তান্তরের জন্য র্যাব নিয়ে গেছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com