1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

তালামীযে ইসলামিয়া মুড়িয়া ইউনিয়ন শাখার ২০২৪-২৫ সেশনের কাউন্সিল সম্পন্ন

বিয়ানীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়ন শাখার ২০২৪-২৫ সেশনের কাউন্সিল ১৫ নভেম্বর, শুক্রবার, রাত ৮টায় শাখার অস্থায়ী কার্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক জফরুল আলম এবং সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিফজুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন, এবং তিলপাড়া ইউনিয়ন শাখার অফিস সম্পাদক শরিফ উদ্দিন।

সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে জাহাঙ্গীর হোসেনকে সভাপতি, মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাহবুবুল আলম তুহিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন:

সহ-সভাপতি: তোফাজ্জল হোসেন, তাম্বির হোসেন সুলেমান

সহ-সাধারণ সম্পাদক: আব্দুস সালাম সুমন

সহ-সাংগঠনিক সম্পাদক: আবিদুর রহমান

প্রচার সম্পাদক: মর্তুজা ওয়াদুদ নাবিল

সহ-প্রচার সম্পাদক: জাহিদ হাসান মিজান

অর্থ সম্পাদক: ইকবাল হোসেন

অফিস সম্পাদক: তাহনিয়াম আহমদ

সহ-অফিস সম্পাদক: মো. মুছাদ্দিক

প্রশিক্ষণ সম্পাদক: তারেক আহমদ

সহ-প্রশিক্ষণ সম্পাদক: তানিম আহমদ

শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল্লাহ আল রাফি

সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: নাঈম আহমদ

তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আব্দুস শহিদ

সদস্য: জুনেদ আহমদ মাহিন, মাহফুজুর রহমান মুরাদ, ওমর সিদ্দিক, আব্দুল মুহিত, মোফাজ্জল হোসেন, সালাহ উদ্দিন সাফাত, ইউসুফ আহমদ, জিসানুর রহমান।

উক্ত কাউন্সিল অধিবেশন সফলভাবে সম্পন্ন করার জন্য সকল উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com