বিয়ানীবাজারের কৃতিসন্তান ও সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি রেজিস্ট্রার, জেলা জজ সাব্বির ফয়েজ সম্প্রতি বাংলাদেশ বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি পৌরসভার শ্রীধরা গ্রামের বাসিন্দা, তবে বর্তমানে তাঁর পরিবার নয়াগ্রামে বসবাস করছে।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদ থেকে বদলি করে তাঁকে এ নতুন দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে।
বিচারক সাব্বির ফয়েজ বিভিন্ন জেলায় জেলা জজ হিসেবে সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি হাই কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) পদেও দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন।
বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অধস্তন আদালতের বিচারকদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করে। এই প্রতিষ্ঠানটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।