1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

নেশাগ্রস্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

নেশাগ্রস্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রিনা বেগম নিহত হয়েছেন। তার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকায় স্বামী মিলন হোসেনের ছুরিকাঘাতে স্ত্রী রিনা বেগম নিহত হন। এশার নামাজের পর আড়ানী কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

রিনা বেগম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের আকবর আলীর মেয়ে। স্বামী মিলন হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসুনিয়া পট্টির শুকুর আলীর ছেলে।

জানা গেছে, ২০ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের দেড় বছরের মধ্যে রিনা বেগমের গর্ভে সন্তান আসে। তিন মাসের গর্ভের সন্তানকে রেখে স্বামী মিলন বাড়ি থেকে চলে যায়। দীর্ঘ ৭ বছর পর স্ত্রীর কাছে ফিরে আসে মিলন। তাদের বিয়ের ১৩ বছরের সময়ে ব্যাপক নির্যাতন শুরু করে তার স্বামী। একপর্যায়ে তাদের ডিভোর্স হয়ে যায়।

২০২১ সালে আবারো ফিরে এসে পুনরায় বিয়ে করে মিলন। সংসারে অভাব অনটনের মধ্যে রিনা বেগম ঈশ্বরদী ইপিজেডের রেনেসাঁ কোম্পানিতে চাকরি নেয়। স্বামী নেশাগ্রস্ত হওয়ায় টাকা চায়। টাকা দিতে না পারলেই নির্যাতন করা হয়।

রোববার সকালে রিনা বেগম কর্মস্থলে যাওয়ার জন্য ভাড়া বাড়ি থেকে বের হয়। রিনা ইপিজেড গেট এলাকায় পৌঁছলে স্বামী মিলন হোসেন তার পথরোধ করে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে নিহত হন রিনা। পরে নিহতের স্বামী মিলনকে পুলিশ আটক করে।

রিনা বেগমের মা কল্পনা বেগম বলেন, পিতার কাছ থেকে মিলন হোসেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ছোটবেলায় চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি মধ্যপাড়া গ্রামের নানা বিশু প্রামাণিকের কাছে বড় হয়। সেখান থেকে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে একবার তাদের মধ্যে ডিভোর্স হয়েছিল। হাত পা ধরে তারা আবার সংসার শুরু করে। এরপরও আমার মেয়েকে বাঁচতে দিল না মিলন। আমি তার ফাঁসি চাই।

বর্তমানে রিনা-মিলন দম্পতির ১৬ বছরের জুয়ায়ের হোসেন নামে একটি পুত্রসন্তান রয়েছে। জুয়াবের হোসেন স্থানীয় স্কুলে নবম শ্রেণির ছাত্র। রিনার স্বামী সন্তান ছাড়াও বৃদ্ধ মা, বাবা, তিন বোন ও এক ভাই রয়েছে।

এশার নামাজ পর তার জানাজায় রেনেসাঁ কোম্পানির মালিক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি অংশগ্রহণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবার নিয়ে গিয়ে পারিবারিকভাবে দাফন করে। এ বিষয়ে একটি মামলা হয়েছে। গ্রেফতার মিলন হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com