
ঘুম পাড়ানি রাংগা মাসি
এসো আমার ঘরে,
মন্ডা মিঠাই দেব তোমায়
বেতের ডালা ভরে।
খোকন সোনার ঘুম আসেনা
লেংড়া ভুতের ডরে,
লেংড়া ভুতের চেংড়া ছেলের
দাঁত করমর করে।
তেতুল গাছ থেকে ওরা
ধপাস করে পড়ে,
কান্নাকাটি শুনলে ওরা
মুন্ডু চেপে ধরে।
হুলো বেড়াল চুপ করে থাক
দুধ খাবিনা চেখে,
খোকন সোনা ঘুমিয়ে গেছে
সুখের স্বপন দেখে।