
চিড়িয়াখানা দেখতে গেলাম
বাবা-মার সংগে,
বানরগুলো নাচছে সবাই
উলটা পালটা ঢংগে।
চিড়িয়াখানায় আছে কত
হরেক রকম প্রানী,
দেশ বিদেশের জন্তু আছে
কত নাম আর জানি।
বাঘ সিংহ হাক ছেড়েছে
অনেক বিকট গর্জন,
তাদের উপর ঢিল মারা
নিয়ম আছে বর্জন।
চতুর কুমির ভেক ধরেছে
মরার মত আছে,
দূরে থেকে দেখাই ভালো
যাবো না তার কাছে।
কাদা জলে মাখামাখি
জোড়া জলহস্তি,
শক্তি পরখ করছে তারা
ভীষন কোস্তা কোস্তি।
অজগর হা করেছে
ভয়াল দু’টো চোখ,
পেটে তার অনেক ক্ষুধা
বিশাল বড় মুখ।
হরিণ শাবক দৌড়ে পালায়
দূরে কোথাও যায়,
কত আমি বলছি তারে
আয়রে কাছে আয়।
হাতি ঘোড়ার পিঠে চড়ে
আনন্দে গান গাই,
ছুটির দিনে এমন সুখ
কোথায় আর পাই।
বাবা-মা বললো শেষে
এবার চলো যাই,
সব কিছুই দেখা হলো
আর যে কিছু নাই।।