1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

ভোটের দিনেও ছুটি নেই চা শ্রমিকদের!

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২৭ মে, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বুধবার (২৯ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয়ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এবার বাগানে নেই সাধারণ ছুটি। ফলে চা বাগানের চা শ্রমিক ভোটাররা পড়েছেন বিপাকে। 

জানা যায়, কমলগঞ্জ উপজেলার ২২টি চা বাগানের প্রায় ৪০ হাজার ভোটার রয়েছেন। বুধবার চা-শ্রমিকরা নিজেদের নির্ধারিত ছুটি থেকে ভোটের দিন ছুটি নিতে পারবেন বলে চা বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান। ফলে চা শ্রমিক ভোটারদের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে বলে চা শ্রমিক নেতারা জানান। উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে সরকার ঘোষিত সাধারণ ছুটি চা বাগানে কার্যকর করার দাবীতে গত রোববার চা শ্রমিকদের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসারের লিখিত আবেদন জানানো হয়েছে। আবেদনে উপজেলা নির্বাচন উপলক্ষে সরকার ঘোষিত সাধারণ ছুটি যদি উপজেলার সকল প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হয়, তাহলে চা শ্রমিকরা যেন এই সাধারণ ছুটি থেকে বঞ্চিত না হয়, সেই ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। লিখিত আবেদনের অনুলিপি মৌলভীবাজার জেলা প্রশাসক, রিটার্ণিং অফিসারসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়।

লিখিত আবেদনে চা শ্রমিক নেতৃবৃন্দ জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ভোট গ্রহণের দিন ২৯ মে বুধবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। কিন্তু কমলগঞ্জের চা বাগান ব্যবস্থাপক এই ছুটি দিতে সম্মত হয়েছেন এমন সংবাদ আমাদের কাছে নেই। বাগান কর্তৃপক্ষের কেউ বলছেন উপজেলার অন্য বাগান দিলে আমরাও দিব। কেউ বলছেন আমাদের পাওনা ছুটি হতে ছুটি নিয়ে নিতে, কেউ বলছেন বুধবারে ছুটি দিলে সাপ্তাহিক ছুটির দিন রোববারে কাজ করে দিতে হবে।

আলীনগর চা বাগানের চা ছাত্র যুব পরিষদের নেতা সজল কৈরী বলেন, এতদিন যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে চা বাগানে ছিল সাধারণ ছুটি। ফলে ছুটির মধ্যে থেকে উৎসবমুখর পরিবেশে চা শ্রমিক ভোটাররা কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। আর এবার কাজের চাপ আর ভোটের চিন্তা দুটি মাথায় থাকলে চা শ্রমিকদের ভোটকেন্দ্রে উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির (আঞ্চলিক) কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা বলেন, এ অবস্থায় চা শ্রমিক ভোটাররা চিন্তায় পড়ে গেছেন। তারা যদি আনলিভ নেন তা হলে পরের সাপ্তাহিক ছুটির দিন কাজ করতে হবে। এটি নির্বাচনে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী বলেন, কমলগঞ্জে ২২টি চা বাগানে প্রায় ৪০ হাজার ভোটার রয়েছে। সাধারণ ছুটি না হলে সব চা শ্রমিক নিজেদের নির্ধারিত ছুটি থেকে একদিনের ছুটি নিয়ে ভোট দেবেন কিনা তা নিয়ে তারা চিন্তিত। তারা আনলিভ নিলে আবার পরে কাজ করে তা পুষিয়ে দিতে হবে। এতে কিছুটা হলেও উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

আলীনগর চা বাগান ব্যবস্থাপক হাবিব আহমেদ চৌধুরী বলেন, ভোটের দিন চা শ্রমিকরা একদিনের আনলিভ নিয়ে ভোট দিতে পারবেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটাণির্ং অফিসার জয়নাল আবেদীন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চা বাগানও বন্ধ থাকবে। চা বাগানে তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ভোটের দিন ছুটি দিয়েছে। পরে তারা অন্যভাবে কভার করবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com