1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সংখ্যালগু নির্যাতনের কথিত অভিযোগ: বিয়ানীবাজার সীমান্তের ওপারে উগ্র ভারতীয়দের বিক্ষোভ

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
প্রতিকি ছবি

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে সংখ্যালগু নির্যাতনের কথিত অভিযোগে বিয়ানীবাজারের শেওলা সীমান্তের ওপারে বিক্ষোভ করেছে ভারতের উগ্র হিন্দুরা।
এ সময় তারা সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। রবিবার বিকেলে বাংলাদেশের শেওলা সীমান্তের ওপারে সূতারকান্দি এলাকায় তারা বিক্ষোভ করে। বিক্ষোভকালে কিছু ভারতীয় উগ্র হিন্দু বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও সেদেশের পুলিশের বাঁধায় তারা ব্যর্থ হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২’র অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, বাংলাদেশ সীমান্তের অন্তত: দুই কিলোমিটার দূরে ভারতের ভিতরে বিক্ষোভকারীরা প্রতিবাদ করেছে। এটা শেওলা সীমান্তের ওপারে।
তবে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মস্তুফা মুন্না এ বিষয়ে কিছু জানেননা বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।
ভারতীয়দের বিক্ষোভ নিয়ে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে। ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের আটকাতে কাটাতারের বেঁড়া ব্যবহার করে ভারতীয় আইনশৃংখলা বাহিনী। এতে বেশকিছু হিন্দু অংশ নেন। হিন্দু ঐক্যমঞ্চ নামের একটি সংগঠনের ডাকে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।ভারতীয়দের এমন আগ্রাসন সহজভাবে নিচ্ছেননা সীমান্তঘেঁষা দুবাগ ইউনিয়নের লোকজনসহ স্থানীয় বাসিন্দারা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com