1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

ভারত থেকে অনুপ্রবেশকালে বিয়ানীবাজার বিজিবি’র হাতে আটক ৫

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে বিয়ানীবাজারের বড়গ্রাম সীমান্ত এলাকা থেকে এক শিশু, তিন নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের টহল দল। বুধবার দিবাগত রাত ৪টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত সবাই বাংলাদেশী। তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর ও অবৈধ অনপ্রবেশে দায়ে মামলা দায়েল করেছে বিজিবি।
আটককৃতরা হলেন, যশোরের বেনাপোল এলাকায় মোছা. আয়শা খাতুন (৩৭) ও মোছা. রেকসোনা খাতুন (৪০), খুলনা জেলার মোছা. রুমানা বেগম (২১), মো. বাদশা শেখ (২৭) ও মো. মাহ্দী ইসলাম (০৩)।
বিজিবি বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়ন জানায়, বড়গ্রাম বিওপি’র বিজিবি টহল দল নায়েক মোঃ রাজু আহমেদের নেতৃত্বে সীমান্ত এলাকার বড়গ্রামের ঝারাপাতায় টহল দেয়ার সময় রাত ৪টার দিকে সীমান্ত পিলার ১৩৫৯/৫-এস‘র নিকট থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক শিশুসহ ৫জনকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তাদের পরিচয় সনাক্ত করা হয়েছে জানিয়ে বিজিবি ৫২ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা বাংলাদেশের কুমিল্লা জেলার বাগরা সীমান্ত দিয়ে গত ৩ ডিসেম্বর ভারতে অনুপ্রবেশ করে। পরবর্তীতে ত্রিপুরা থেকে গৌহাটি যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। বুধবার রাতে বাংলাদেশের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে তাদের পুশবেক করে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com