1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারে ইসকন বিরোধী বিক্ষোভ মিছিল

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহরে সাম্প্রতিক সময়ের আলোচিত ইসকন বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ২টার দিকে দক্ষিণ বিয়ানীবাজার থেকে বের হওয়া মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
এতে সর্বস্থরের ছাত্র-জনতাসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার দেশব্যাপী আলোচিত ইসকন ইস্যু নিয়ে বয়ান করায় বিয়ানীবাজারে মসজিদের খতিবকে লাঞ্চিত করেছেন এক যুবলীগ কর্মী। এ ঘটনায় উপজেলার ধর্মপ্রাণ মুসল্লীসহ সর্বস্থরের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ি শুক্রবার জুমার নামাজ পূর্ববর্তী বয়ানে সমসাময়িক বিষয় ও ইসকন ইস্যু নিয়ে কথা বলেন খতিব মাওলানা মোশাহিদ আহমদ আলতাফ। এ সময় খতিবকে নিয়ে প্রকাশ্যে কটু কথা বলার পাশাপাশি লাঞ্চিত করেন স্থানীয় যুবলীগ কর্মী জসীম উদ্দিন। মাথিউরায় তার বাড়ি হলেও তিনি পৌরশহরে ব্যবসা করেন। তাৎক্ষনিক মসজিদের ভিতরে উত্তেজনা শুরু হলে খতিবের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে জুমার নামাজ পরবর্তী ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে ক্ষোভে উত্তাল হয়ে ওঠেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ। এমনকি ওই যুবলীগ কর্মীর ব্যবসা প্রতিষ্টান বয়কটের ডাক দেন তারা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com