1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

গোলাপগঞ্জে সেনাবাহিনীর উপহারের ঘর পেলেন বীর মুক্তিযোদ্ধা তাহের আলীর পরিবার

আব্দুল আহাদ
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

আব্দুল আহাদ’ গোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলার কিছমত মাইজভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন মরহুম তাহের আলী বীর বিক্রম এর পরিবারকে
নতুন ঘরের চাবি হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল (১২ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে এরিয়া সদর দপ্তর সিলেটের অর্থায়ন ও তত্ত্বাবধানে গৃহ’টির নির্মাণ কাজ সম্পন্ন শেষে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মরহুম তাহের আলীর সহধর্মিনী পিয়ারা বেগম এর হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন মেজর মাহমুদুল হাসান, পিএসসি।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে এ ধরণের মানবিক কার্যক্রম সহায়তা চলমান রাখবে। সেনাবাহিনীর এহেন দেশসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা ও স্বতঃস্ফূর্ততার প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হয়।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৭১ এর রণাঙ্গনে জীবনকে বাজী রেখে পাকহানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে বীরত্ব দেখিয়েছিলেন তাহের আলী বীর বিক্রম। স্বাধীনতার মাস ডিসেম্বরে ক্যাপ্টন তাহের আলী বীর বিক্রমের পরিবারকে বাংলাদেশ সেনা বাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে একটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত গৃহ দান করায় গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান মেজর মাহমুদুল হাসান সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com