1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বৈষম্যবিরোধী আন্দোলন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে-বিয়ানীবাজারে এডিসি

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: নুরের জামান চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। এখন আমাদের দেশ গড়ার সময়। শহীদদের ত্যাগ, আহতদের আর্তচিৎকার স্মরণ করলে জাতি কখনো ভুল পথে চলতে পারবেনা।
তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করতে হবে। সকল বিভাজন-অরাজকতা ত্যাগ করে মানবিক দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। আর এক্ষেত্রে জাতির প্রাণশক্তি ছাত্ররা আমাদের পথ দেখাবে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দুপুরে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা, দোয়া ও আর্থিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় আহত ও নিহতদের স্বজনরা স্মৃতিচারণমুলক নানা বক্তব্য তুলে ধরেন। আন্দোলনে অংশ নেয়া অনেক ছাত্রও নিজের দু:সহ দিনগুলোর তথ্য উপস্থাপন করেন। বিয়ানীবাজার উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম মস্তুফা মুন্না। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজি শারমিন নেওয়াজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সমেদ আলী, বৈষম্য বিরোধী আন্দোলন সিলেট জেলার সহ-সমন্বয়ক শাহরিয়ার ইমন সানি।
প্রধান অতিথিসহ অন্যান্যদের উপস্থিতিতে শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের বড় ভাই জাবুর আহমদ পুলিশের গুলির পর কিভাবে তিনি প্রশাসনিক হয়রানি ও মানষিক নির্যাতনের শিকার হয়েছিলেন এবং ভাইয়ের জানাযার নামাজসহ দাফন কাজেও আইনশৃংখলা বাহিনীর অমানবিকতার তথ্য জানান।
পুলিশের গুলিতে নারায়নগঞ্জে নিহত চারখাইয়ের সোহেল আহমদের পিতাও আবেগতাড়িত কন্ঠে তার ছেলেকে নিয়ে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, ইউপি চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমীর আবুল খায়ের, সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম, পৌর আমীর মাওলানা জমির হোসাইন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নজমুল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর প্রমুখ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com