1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজার পৌরশহরে ১৬ বছর পর শোডাউন জাতীয়তাবাদী যুবদলের

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহরে ১৬ বছর পর শোডাউন করেছে জাতীয়তাবাদী যুবদল। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেট জেলা যুবদলের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ায় কেন্দ্রীয় যুবদল ও সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিয়ানীবাজার উপজেলা যুবদলের উদ্যোগে শহরে আনন্দ মিছিল বের করা হয়েছে।
মিছিলটি পৌর শহরের পোষ্ট অফিস রোড থেকে শুরু হয়ে শহর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস রোডে শেষ হয়।
পরে পথসভায় বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুলের সভাপতিত্বে ও সিনিয়র আহবায়ক দৌলা হোসেন সুবাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নরুল কিবরিয়া, বাবর আহমদ চৌধুরী, সাব্বির আহমদ চৌধুরী, সোহেল আহমদ, আবদুল গনি, এনাম উদ্দিন দিলাল, আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ আলী, বিলাল আহমদ,মাহবুবুর রহমান মবু, জামিল আহমদ চৌধুরী,শাহীন আহমদ রাজন, আহমদ সরওয়ার খান,শামীম আহমদ চৌধুরী, রাজু আহমদ, তারেক আহমদ, সাইফুর রহমান সাইফ, আবদুল শুকুর, খায়রুল হাসান,এমরান আহমদ ও আলী হোসেন প্রমুখ।
বক্তারা ফ্যাসিট আওয়ামী লীগ সরকারের সব অপকর্মের বিচার দাবি করে বলেন, এ দেশে আওয়ামী লীগকে পুর্নভাসনের চিন্তা করলে প্রতিহত করা হবে। যুবদল কোন ফ্যাসিজমের অস্থিত্ব এ দেশে রাখতে দেবে না। এসময় বিয়ানীবাজার যুবদলের একটি ব্যানার রয়েছে, আর কোন ব্যানার নেই। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।
পথ সভা ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা যুবদলের আওতাধীন ১০টি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com