1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারে ৫ আগস্ট নিহত রায়হান হত্যা মামলা সিআইডিতে

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজারে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন নিহত রায়হান হত্যা মামলার তদন্তভার গ্রহণ করেছে সিআইডি। নিহত ব্যাক্তি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার তেলিকান্দি গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। তবে দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে তারা ভাড়া বাসায় থাকতেন। সরকার পতনের দিন বিকেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়িতে দাফন করা হয় বলে জানা গেছে। আদালত তার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দিয়েছেন। এদিকে নিহতের পিতা বুরহান উদ্দিন বাদী হয়ে দায়ের করা মামলায় গত ০৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পৃথক স্থান থেকে এজাহারভুক্ত আসামী উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র সাইফুল ইসলাম রোকন ও লাউতা ইউনিয়নের জলঢুপ পাড়িয়াবহর গ্রামের আব্দুর রউফের পুত্র কলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তারা দু’জনই ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামী। রবিবার মামলার অপর আসামী ওয়াহিদুর রহমান টিপুকে গ্রেফতারে তার গ্রামের বাড়ি নবাংয়ে অভিযান চালিয়েছে পুলিশ। মামলার সাবেক তদন্ত কর্মকর্তা এসআই মোফাখখারুল ইসলাম জানান, চাঞ্চল্যকর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com