1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারে শেখ রাসেল স্টেডিয়াম প্রকল্প বাতিল

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে আর শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ হচ্ছেনা। আমলাতান্ত্রিক জঠিলতা, রাজনৈতিক সিদ্ধান্ত এবং স্থানীয় আওয়ামীলীগ নেতাদের আঞ্চলিকতার জের ধরে অবশেষে এই প্রকল্প বাতিল হয়ে গেছে। যদিও স্থান নির্ধারণ এবং ভূমি অধি:গ্রহণ নিয়ে দীর্ঘসূত্রিতায় প্রথমদিকে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
দেশের পরিবর্তিত পরিস্থতিতে এবং বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর যে প্রকল্পগুলোর নামের শুরুতেই ‘শেখ’ রয়েছে এবং কার্যক্রম শুরু হয়নি সেগুলো বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ‘শেখ’ নামে থাকা যেসব প্রকল্পের কাজ শেষ হয়েছে বা যেগুলোর কাজ চলমান রয়েছে সেগুলোর নাম পরিবর্তন করা হতে পারে। পরিকল্পনা কমিশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প হাতে নেয়ার পরই বিয়ানীবাজার উপজেলায় এটি নিয়ে তোড়জোড় শুরু হয়। তবে প্রায় এক যুগেও বিয়ানীবাজারে তা আলোর মুখ দেখেনি। এই সময়ের মধ্যে উপজেলায় অন্তত: ৭ জন ইউএনও বদলী হয়েছেন। উপজেলায় স্টেডিয়াম নির্মাণের জায়গা না পাওয়ার অজুহাতে শেষ পর্যন্ত এই প্রকল্পটি আটকে যায়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানায়, সর্বশেষ শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকায় শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণের জায়গা পছন্দ করে কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়। এরপর আর অগ্রগতি কি হয়েছে, তা জানা যায়নি। বর্তমান সরকারের সর্বশেষ সিদ্ধান্তের কোন লিখিত নির্দেশনা আসেনি।
বিয়ানীবাজার উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ জানান, আমাদের এখানে কোন প্রকল্প বাস্তবায়ন করতে গেলেই জায়গার সমস্যা প্রকট হয়ে ওঠে। অথচ শ’ত-শ’ত একর সরকারি জায়গা দখল করে রেখেছে প্রভাবশালীরা। কেবল সংশ্লিষ্টদের আন্তরিকতার কারণে আমরা সরকারের বড় প্রকল্প বাস্তবায়নে পিছিয়ে পড়ি।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম জানান, স্টেডিয়াম নির্মাণ বিষয়ে কোন আপডেট নেই। তবে এই ধরনের প্রকল্প থেকে সরকারের সরে আসার সম্ভাবনা বেশী।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com