1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

এবার অস্ত্র ও বিস্ফোরক মামলায় আসামী হলেন সাবেক বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পল্লব

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে আরও একটি মামলায় আসামী হয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
বুধবার (১৩ নভেম্বর) মাছুম আহমদ বাদি হয়ে দায়ের করা মামলায় (নং ২১(১১)২০২৪) ৪৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১০০ থেকে ১৫০ জনকে।
এ মামলায় সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভাকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী (৫২), সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান (৫৫) ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম (৫৫), বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব (৪৭), ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ (৪৫), উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব (৫৫)।

বাদির অভিযোগ, তিনি ১৯জুলাই বিকেল ৩টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার আগামী সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিএনপি’র কর্মসূচীতে অংশ নেন।এসময় আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলকে ছত্র ভঙ্গ করে দেয়। মিছিলে অংশগ্রহণকারীরা ফের সংগঠিত হওয়ার চেষ্টা করলে আসামিরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে অতর্কিত গুলিবর্ষণ করে।এতে তার নাকে ও বাম পায়ের হাটুতে গুলি লাগে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com