1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

আওয়ামী ফ্যাসিবাদী ফের মাথাচাড়া দিয়ে উঠার ষড়যন্ত্র করছে: বিয়ানীবাজারে আবুল কাহের চৌধুরী শামীম

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ‘পতিত আওয়ামী ফ্যাসিবাদী ফের মাথাচাড়া দিয়ে উঠার ষড়যন্ত্র করছে। গণহত্যাকারী ও গণতন্ত্র ধ্বংসকারী আওয়ামী লীগকে এই দেশের রাজনীতিতে আর পুনর্বাসনের সুযোগ দেয়া উচিত নয়। গণহত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীদের রাজনীতি নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নিতে হবে। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের আয়োজন করতে হবে।’

তিনি শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিপলু আহমদের সভাপতিত্বে, বর্তমান সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী বাবর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সাবেক আহ্বায়ক জিয়াউল বারি চৌধুরী শাহীন, জেলা বিএনপির সাবেক তাতী বিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন।

বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন, সৈয়দ মুয়াজ্জেম হোসেন, ফয়জুর রহমান, কয়েছ আহমদ, বাহার উদ্দিন চৌধুরী, শামিম আহমদ চৌধুরী, মুকিত আহমদ, রানা আহমদ, সুমন আহমদ চৌধুরী, আফজল আহমদ, রাজা আহমদ, অলি আহমদ, এমরান আহমদ, ইমরান আহমদ (ইমন), রুনু আহমদ, ফাহিম আহমদ চৌধুরী, আফছার আহমদ, রুহুল আমিন খন্দকার, সাহেদ আহমদ, রেজা আহমদ, এমাদ আহমদ, সাহেল আহমদ, মান্না আহমদ, কাসেম আহমদ, শিব্বির আহমদ ও ফাহিম আহমদ প্রমুখ।

সভায় চারখাই ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com