1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি :

প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত বিকাশ সাধনে সহায়ক। আধুনিক সাংবাদিকতার এই সময়ে প্রযুক্তি এবং দক্ষতার কোন বিকল্প নেই। বেশী করে জানা এবং শেখার ক্ষেত্রে সকল জড়তা অপসারণ করতে হবে। আর সাংবাদিকতায় তৃতীয় চক্ষু হতে হবে জিজ্ঞাসু মনোভাবের। সাধারণ মানুষ যেটা দেখে সেটা সাংবাদিকরাও দেখেন। তবে এই দেখার মধ্যে সাংবাদিকরা নতুন কিছু খোঁজার চেষ্টা করেন। আর যে যত বেশী তৃতীয় চক্ষুর অনুসন্ধান চালায়, সে তত নির্ভিক সাংবাদিক হিসেবে পরিচিতি পায়। কথাগুলো বলেছেন এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ার্স হেড ও চিফ রিপোর্টার একরামুল হক সায়েম।
বিয়ানীবাজার প্রেসক্লাব আয়োজিত শনিবার দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে একরামুল হক সায়েম বলেন, সাংবাদিকতার উর্বর জনপদ খ্যাত বিয়ানীবাজারের সুনাম রক্ষায় সবাইকে কাজ করতে হবে। মফস্বল সাংবাদিকদের চ্যালেঞ্জ নিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করে তিনি জানান, সাংবাদিকরা হেঁটে চললেও সংবাদের রহস্য খোঁজেন। এটা সমাজপতিদের অনেকেই ভালোভাবে দেখেনা।
প্রায় অর্ধশত প্রশিক্ষনার্থীর উপস্থিতিতে কর্মশালায় বাংলা বানানরীতি নিয়ে একটি পর্ব পরিচালনা করেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারি অধ্যাপক ফয়সল আহমদ, সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, কলামিষ্ট ও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান।
পৌরশহরের কলেজ রোডের একটি রেষ্টুরেন্টে কর্মশালা পরবর্তী সনদ বিতরণী অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি সজীব ভট্রাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরীলিপি গবেষক ও সাহিত্যিক মোস্তফা সেলিম, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়জুল হক শিমুল, যুগ্ম সম্পাদক মাছুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, সিলেট-৬ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ ফখরুল ইসলামের প্রতিনিধি পৌর জমিয়তের সেক্রেটারী হাফিজ আব্দুল্লাহ, সাহিত্য সংগঠক আজিজ ইবনে গণি ও প্রভাষক বিজিত আচার্য ।
এছাড়াও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, কার্যকরী সদস্য আবুল হাসান, এম এ ওমর, আমিনুল হক দিলু, সাকের আহমদ, জসীম উদ্দিন, মিছবাহ উদ্দিন পুরো কর্মশালা সমন্বয় করেন।

প্রশিক্ষণে অংশ নেন ইকবাল হোসেন, রুহেল আহমদ, ইমাম হাসনাত সাজু, সাদিক হোসেন এপলু, হাফিজুর রহমান তামিম, মাকসুদ মনি, ছরওয়ার খান, আব্দুল জব্বার, মিজানুর রহমান মুন্না, মাহমুদুর রহমান, শরীফ আহমদ, অরুণ বৈদ্য, অজয় দাস, সাহেলা বেগম, ইভা, বাবলু হোসেন, আলম শাওন, এহসানুল হক, মুশফাকুর রহমান, শোয়েব আহমদ, আব্দুল কাদির রাজু, ছালেহ আহমদ, জিবান, মুক্তা, আবু বক্কর সিদ্দীক সুমন, আবুল হাসান আহমদ, সানজু, মুমিনুর রহমান রিপন ও আব্দুল করিম প্রমুখ।

কর্মশালায় অংশ নেয়া প্রশিক্ষণার্থীরা এমন আয়োজনের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং বেশী করে এ ধরনের আয়োজনের তাগিদ দেন।
এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য আলী আহমদ বেবুল, সিলেট-৬ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম, ক্যান্সার হাসপাতালের পরিচালক ফরহাদ হোসেন টিপু, সমাজকর্মী নুরুল ইসলাম লিমন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিষ্ট্রার ডা: আবু ইসহাক আজাদ, ও কানাডা প্রবাসী ক্রীড়া সংগঠক এম এইচ মনসুর

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com