1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারে সুনীল নিহত: রহস্য উদঘাটনে এবার ঘটনাস্থলে এডিশনাল এসপি

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার পৌরশহরের খাসায় একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটনে হিমশিম খাচ্ছে আইনশৃংখলা বাহিনী। যদিও সুনীল আচার্য (৫০) নামের ওই ইলেকট্রিক মিস্ত্রীর ক্লুলেস নিহতের কারণ জানতে বেশ তৎপর পুলিশের বিভিন্ন ইউনিট। স্থানীয় থানা পুলিশ এবং ডিবি পৃথকভাবে বিষয়টির তদন্ত করছে। ঘটনাস্থল এবং এর আশপাশ এলাকায় দফায়-দফায় পরিদর্শন করছেন তদন্ত সংশ্লিষ্টরা। সুনীলের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী উল্রেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার সিলেট জেলা পুলিশের এডিশনাল এসপি রফিক আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তদন্ত চলছে। সুরতহাল রিপোর্ট হাতে পেলেও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। তদন্তে প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। একটি সূত্র জানায়, ঘটনা পরবর্তী একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

গত ২রা অক্টোবর বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হন ইলেকট্রিক মিস্ত্রী সুনীল আচার্য। তিনি খাসা গ্রামের মৃত সুখময় আচার্যের ছেলে। এলাকায় ইলেকট্রিকের কাজকর্ম করে সংসার চালাতেন তিনি। স্থানীয়ভাবে কারো সাথে তার কিংবা পরিবারের কারো কোন বিরোধ ছিলনা। কসবা ত্রিমুখি বাজার থেকে নিয়মিত মধ্যরাতে বাড়ি ফিরতেন তিনি। বাজার ঘিরেই ছিল তার আড্ডা। নিখোঁজের কিছুক্ষণ আগেও ওই বাজারের একটি মুদি দোকান থেকে তিনি সিগারেট কিনেন। এরপর রাত প্রায় ১২ টা থেকে তাকে আর পাওয়া যায়নি।

 

নিহতের ভাই বকুল আচার্য জানান, লাশের ধরন দেখে মনে হয়েছে, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড। এডিশনাল এসপি আমার ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন।

 

একটি সূত্র জানায়, মরদেহ উদ্ধারের সময় পচন ধরা অবস্থায় নিহতের শরীর ফুঁলা, হাতের একটি অংশে কাটার মত দাগ এবং অন্ডকোষ অতিরিক্ত ফুলা ছিল।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com