1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

ফেঞ্চুগঞ্জে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র ফেষ্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সিলেটের ফেঞ্চুগঞ্জে কয়েকটি স্থানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ফেষ্টুন ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বড় ভাই মো. নিজাম উদ্দিন। গত বুধবার এমন অভিযোগ জানিয়ে তিনি ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (নম্বর ৬১৪) করেছেন।

সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান।

সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পোস্টার, লিফলেট ও ফেষ্টুন লাগিয়ে প্রচারণা চালানো হচ্ছে। গত ১২ অক্টোবর সন্ধ্যা আটটার দিকে তারা দেখতে পান ফেঞ্চুগঞ্জ থানাধীন কুশিয়ারা নদীর সেতুর উপর, চানপুর বাজার এবং উপজেলা সদরের বিভিন্ন স্থানে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ফেষ্টুন কে বা কারা ছিড়ে ফেলেছে। এছাড়াও ফেঞ্চুগঞ্জ থানার অন্যান্য স্থানেও পোস্টার ও ফেষ্টুন ছিড়ে ফেলা হয়েছে। এসব ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ভাই মো. নিজাম উদ্দিন। তিনি এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের নিকট সুষ্টু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com