1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

৫ আগস্ট বিয়ানীবাজারের রায়হান হত্যামামলায় গ্রেফতার-২

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বিয়ানীবাজার থানা প্রাঙ্গনে বিজয়োৎসব করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত রায়হান উদ্দিন (১৮) হত্যা মামলার এজাহারভুক্ত আসামী দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের একটি বিশেষ টিম।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে ও যুবলীগ নেতা (সিএইচসিপি) কর্মকর্তা সাইফুল ইসলাম রোকন এবং উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ পাড়িয়াবহর গ্রামের আব্দুর রউফের ছেলে ও যুবলীগ নেতা কলিম উদ্দিন। তারা দু’জনেই রায়হান উদ্দিন (১৮) হত্যা মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামী কলিম উদ্দিন এবং একই মামলার ৩০ নম্বর আসামী সাইফুল ইসলাম রোকন।

জানা গেছে, গত ৫ আগস্ট বিয়ানীবাজার থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা চলাকালে গুলিতে তিন যুবক নিহত এবং অন্তত ১০জন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হচ্ছেন রায়হান উদ্দিন (১৮)। সে ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার তেলিকান্দি গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। তবে রায়হান উদ্দিন দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় নিহত অন্য দুজন হচ্ছেন- উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কটুখালিরপাড় এলাকার তারেক আহমদ (২৪) ও পৌরসভার পূর্ব নয়াগ্রাম এলাকার ময়নুল ইসলাম (৩২)। নিহত সকলেরই ময়নাতদন্ত ছাড়াই দাফন কার্য সম্পাদন হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ছোটভাই রায়হান উদ্দিন নিহতের ঘটনায় বড়ভাই বুরহান উদ্দিন গত ২৬ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ ৩০ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া গত ৫ আগস্ট তারেক আহমদ (২৪) ও ময়নুল ইসলাম (৩২) নামে আরও দুজন নিহতের ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের রয়েছে। ওই দিনের তিন মামলায় প্রধান আসামী সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী মুঠোফোনে বলেন, সাইফুল ইসলাম রোকন ও কলিম উদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই গত ৫ আগস্ট রায়হান উদ্দিন নিহতের ঘটনায় তার ভাই বুরহান উদ্দিনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী। তিনি বলেন, সকল মামলার আসামীদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com