1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সিলেটে সাবেক বিএনপি নেত্রী রুনার বাড়িতে হামলায় আহত ৪, ব্যাপক ভাংচুরের অভিযোগ

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বুড়নঘোষ মাহমুদাবাদ এলাকার বাসিন্দা সিলেট নগর বিএনপির নেতা ও সাবেক এমপি শফি চৌধুরী গ্রুপের সাবেক নেত্রী ইয়াছমিন আক্তার রুনার বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক গ্রুপের নেতা এবং স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমানের নেতৃত্বে একদল ব্যক্তি এই হামলা চালায়।

হামলার শিকার মোহাম্মদ আব্দুল মালিক জানান গত ১৯ অক্টোবর রাতে শহীদুর রহমানের নেতৃত্বে হামলাকারীরা হাতে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে দরজা-জানালা ব্যাপক ভাঙচুর করে বাড়িতে অগ্নিসংযোগ করার চেষ্টা করে। এ সময় হামলাকারীরা তার দুই ভাই আব্দুল মালিক ও আব্দুল খালিক এবং চাচাতো দুই ভাই সফিকুল ইসলাম ও আতিকুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করে।

তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের পরবর্তী সময়ে শহীদুর রহমান তাকে এবং তার ভাইদের হত্যা মামলা সহ একাধিক রাজনৈতিক মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। যদিও তাদের পরিবার বিএনপির রাজনীতির সহিত সম্পৃক্ত তথাপিও দুই নেতার গ্রুপিংয়ের সুযোগে পুলিশের সাথে যোগাযোগীমূলে আওয়ামী রাজনীতির তকমা লাগিয়ে তাদেরকে আসামী করা হয়েছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধের কারণে উত্তেজনা বিরাজ করছিল। সাম্প্রতিক এই হামলার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

অভিযুক্ত শহীদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের মতে, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এলাকায় শান্তি ফিরে আসতে পারে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com