1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সিলেটের মাহিউদ্দিন সেলিম তৃতীয়বার বাফুফের সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

পুনরায় তৃতীয় বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সিলেটের ক্রীড়া সংগঠক মাহিউদ্দিন সেলিম। গতকাল শনিবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এতে মাহি উদ্দিন সেলিমকে নির্বাচিত ঘোষণা করা হয়। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিম এরআগেও দুই বার এই পদে ছিলেন।
মাহি উদ্দিন সেলিম একজন সাদা মনের মানুষ। তিনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির সদস্য, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
নির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ২০টির বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ৪৬ জন প্রার্থী। সভাপতি পদের ২ জন ছাড়াও ৪ সহসভাপতি পদে ৬ জন ও ১৫টি সদস্য পদে নির্বাচন করেছেন ৩৭ জন। আলোচিত সংগঠক তরফদার রুহুল আমিন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সিনিয়র সহসভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ইমরুল হাসান।
বাফুফে নির্বাচনে সদস্য পদে জয়ী ও তাদের ভোট সংখ্যা যথাক্রমে: ইকবাল হোসেন (৯৮), আমিরুল ইসলাম বাবু (৯৬), গোলাম গাউস (৯২), মাহিউদ্দিন সেলিম (৮৮), টিপু সুলতান (৮৭), মঞ্জুরুল করিম (৮৬), জাকির হোসেন চৌধুরী (৮২), মাহফুজা আক্তার কিরণ (৮১), কামরুল হাসান হিল্টন (৮০), সত্যজিত দাশ রুপু (৭৬), ইমতিয়াজ হামিদ সবুজ (৭২), ছাইদ হাসান কানন (৬৭), সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন (৬৬), বিজন বড়ুয়া (৬২)।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com