1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারে যুক্তরাজ্য প্রবাসী ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেফতার

বিয়ানীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
গ্রেফতারকৃত সুনাম উদ্দিন

বিয়ানীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আপন ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সুনাম উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলায় আদালত কর্তৃক পরোয়ানা ইস্যু করা হয়।
গত বছরের ১৯ আগষ্ট যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন মৃত্যুবরণ করলে ২০ আগষ্ট তাকে দাফন করা হয়। দাফনের প্রায় এক মাস পর নিহত প্রবাসীর মেয়ে জোবায়দা জালাল পিতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে আপন চাচাসহ কয়েকজনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছিলেন। অভিযোগ পেয়ে পুলিশ দাফনের দুইমাস পর গত ১৮ অক্টোবর কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ব্রিটিশ নাগরিক পিতাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ করে আদালতে ওই মামলা দায়ের করা হয়। নিহত ব্রিটিশ নাগরিকের নাম জালাল উদ্দিন (৬৫)। তিনি উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।
ব্রিটিশ নাগরিক জালাল উদ্দিনের মেয়ে ব্রিটিশ পাসপোর্টধারী জোবায়দা জালাল তার মামলার অভিযোগে উল্লেখ করেন, দেশে বিপুল পরিমাণ সম্পত্তি থাকায় তার বাবা ২০১৯ সাল থেকে দেশে বসবাস করে আসছিলেন। গত ১৯ আগস্ট তার বাবাকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তার বড় চাচা সুনাম উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে বাকবিত-ার এক পর্যায়ে মারধর করেন। এসময় তার বাবা মাটিতে পড়ে মারা যান। তবে মারা যাওয়ার পূর্বে তাকে মারধর করা হয়েছে স্থানীয়দের বলে যান। পরে স্থানীয়দের মাধ্যমে মারধরের খবর পেয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পুলিশ সুপার বরাবর প্রাথমিকভাবে অভিযোগ করেন এবং পরে দেশে এসে গত ১৭ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন।
যুক্তরাজ্য থেকে মামলার বাদী জোবায়দা জালাল প্রতিবেদককে ভয়েস মেসেজে বলেন, ‘তাদেরকে প্রথমে চাচা সুনাম উদ্দিন হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে বলে জানান। পরে রাতে এক স্বজন ঝগড়ার কথা জানালে, তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়ার চেষ্টা করেও পারেননি বাবার মরদেহের ময়না-তদন্ত করতে। তার দাবি- দ্রুত তার বাবার মরদেহের ময়না-তদন্ত হলে সব বিষয় পরিষ্কার হয়ে যাবে। স্থানীয় অনেকেই তার চাচার ভয়ে ভীত হয়ে এ বিষয়ে প্রতিবাদ করতে পারেননি।’ তিনি অভিযোগ করে বলেন, আদালত থেকে ময়না-তদন্তের নির্দেশ দেয়ার পরও এখোনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক চৌধুরী বলেন, আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করায় আমরা তাকে গ্রেফতার করেছি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com