1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
প্রতিপেক্ষের হামলায় আহত ব্রবসায়ী রুহেল আহমদ

বিয়ানীবাজারে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রুহেল আহমদ (৩৮) নামের এক ব্যবসায়ী আহত হওয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অপর আসামীরা পলাতক রয়েছেন। শনিবার দুপুরে ঘুঙ্গাদিয়া এলাকায় নিজ বাড়ির অদূরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার উপর হামলা চালানো হয়। এ ঘটনায় আহত ব্যবসায়ীর ভাই সুহেল আহমদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত সুরমান আলীর ছেলে আবুল কালাম বাবলু (৪০), মৃত হাছন আলীর ছেলে খালেদ আহমদ (৩৫), মৃত নূর উদ্দিনের ছেলে তানভির আহমদ ((৩০), হাছন আলীর ছেলে আব্দুস শুকুর (৪২), মৃত সুরমান আলীর ছেলে হামিদুল হক (৬০), মৃত নূর উদ্দিনের ছেলে মাহিন আহমদ (২৭), মৃত ছফর উদ্দিন কটইর ছেলে আব্দুল গণি (৩২), মৃত হাছন আলীর ছেলে বাদল আহমদ জাহিদ (৪৪), হামিদুল হকের হানিফ আহমদ (২৩), মৃত ছফর উদ্দিন কটইর ছেলে তানিম আহমদ (২৩) ও আবু তাহের ((২১), মৃত সুরমান আলীর ছেলে আবু হোসেন (৩৮)সহ ১৬ জনকে এজাহারনামীয় আসামী করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিয়ানীবাজার থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান খান জানান, মামলায় এজহার নামীয় ২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ব্যবসায়ী রুহেল আহমদ মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বিয়ানীবাজার পৌরশহরের একাধিক প্রতিষ্টানের স্বত্ত্বাধিকারী।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com