1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে ব্যবসায়ী-শ্রমিকদের অবরোধ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে অন্যায়-অযৌক্তিক কারণে অবরোধ করেছেন ব্যবসায়ী-শ্রমিকরা। মঙ্গলবার বিকেলে বন্দর এলাকার ভিতরে প্রবেশ করে তারা বিক্ষোভ করেন। এ সময় প্রায় ঘন্টাব্যাপী পণ্য আমদানী-রফতানি বন্ধ ছিল।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ভারতীয় কয়লা বোঝাই প্রতিটি ট্রাকে অতিরিক্ত ৩ টন পণ্য আমদানী করা হয়। এই অতিরিক্ত পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করান অসাধু কয়লা ব্যবসায়ীরা। এতে কাস্টমসের কিছু অসৎ কর্মচারীও জড়িত। অতিরিক্ত পণ্যের সরকার নির্ধারিত শুল্ক ভাগ-বাটায়োরা করে নেন ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। এতে রাজস্ব বঞ্চিত হতো সরকার। কিন্তু সম্প্রতি নতুন সহকারি কাস্টমস কমিশনার মো: সোহানুর রহমান যোগদানের পর তিনি পুরনো দূর্নীতি বন্ধ করার উদ্যোগ নেন। তিনি অতিরিক্ত পন্যের শুল্ক না দিলে পণ্য খালাস বন্ধ করার ঘোষনা দেন। এ নিয়ে শেওলা স্থলবন্দরের ব্যবসায়ীরা বুধবার শ্রমিকদের লেলিয়ে দিয়ে বন্দর এলাকায় অবরোধ-বিক্ষোভ করান। ব্যবসায়ী-শ্রমিকদের অবরোধ চলাকালে বন্দরের সহকারি কমিশনার অবরুদ্ধ হয়ে পড়েন।
শেওলা স্থলবন্দরের সহকারি কাস্টমস কমিশনার মো: সোহানুর রহমান জানান, শুল্ক ফাঁকি দিতে না পেরে ব্যবসায়ীরা শ্রমিকদের লেলিয়ে দিয়েছেন। সরকারের রাজস্ব কাউকে ফাঁকি দিতে দেয়া হবেনা বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com