1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

প্রশাসনের তৎপরতায় বন্ধ হলো চারখাইয়ে বাল্যবিবাহ

বিয়ানীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

চারদিকে ধুমধাম, আত্মীয়স্বজনদের উপস্থিতি। এলাকায় বিয়ের বাধ্য বাজছে। ওই বাড়ির আদুরে কিশোরী বধূ সেজেছে। হাতে মেহেদীর রঙ, মুখে কনের মেকআপ। একটি ফোনের অপেক্ষা। ফোনটি যেনতেন নয়, প্রবাস থেকে আসবে বরের। মোবাইলেও চার্জ দেয়া হয়েছে, এমবি-ডাটা ভরে রেখেছেন পরিবারের কর্তা। এমন সময় সেখানে উপস্থিত হয় প্রশাসন।
সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের ঘটনা এটি। ওই বাড়িতে বাল্যবিবাহের আয়োজন চলছে-এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান বিয়ানীবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট কাজী শারমিন নেওয়াজ। পুলিশের সহায়তায় তিনি বন্ধ করে দেন বিয়ের সকল আয়োজন। পরে অভিভাবকের মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট কাজীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, চক্রবানী গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ের সাথে প্রবাসী বরের সাথে ভিডিও কলের মাধ্যমে বিয়ের আয়োজন করা হয়। এমন খবর এলাকার একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমকে অবগত করেন। তিনি বিয়েটি বন্ধের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজকে নির্দেশ দেন। সরজমিন ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের সত্যতা পাওয়ায় ওই কিশোরীর বিয়ে বন্ধ করে দেয়া হয়। জন্মনিবন্ধন অনুযায়ী কিশোরীর বয়স ছিল ১৭ বছর ১১ মাস ৭ দিন।

বিয়ানীবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ বলেন, ওই মেয়ের প্রকৃত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য অভিভাবকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com