1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের মামলা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

লালমনিরহাটের বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং নিহত ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

মামলাটি বুধবার (৯ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করেন মোল্যা শওকত হোসেন বাবু। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

এছাড়া, মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন গণঅধিকার পরিষদের সদস্য আবু হানিফ। সেই মামলায় ২৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ঊর্মি সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ফেসবুকে আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মন্তব্য করেন। তিনি লেখেন, “আবু সাঈদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটি ছেলে, যে নিজের দলের লোকের হাতে মারা গেছে; সে নাকি শহীদ!” এই মন্তব্যের পর ৬ অক্টোবর তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং পরে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com